আজকের ডোমার

ডোমার

ডোমারে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

ছবি-আজকের ডোমার

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পাঁচ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর ডোমারে ধারাবাহিক বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ডোমার পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব আল আকাশের উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়নে ধারাবাহিকভাবে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।এরই অংশ হিসেবে বোড়াগাড়ী ইউনিয়নে আয়োজন করা হয় বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি।

বোড়াগাড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ডোমার উপজেলা বিএনপির সাবেক সদস্য রেজওয়ানুল করিম সাজি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আয়োয়ার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লোকমান হোসেন লাভলু এবং উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও ডোমার পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব আল আকাশ।

কর্মসূচিতে ১০০টি বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পরিবেশ রক্ষার পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে এমন কর্মসূচি ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজন করা হবে।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ডোমারে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার