প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পাঁচ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর ডোমারে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ডোমার পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব আল আকাশের উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়নে ধারাবাহিকভাবে এ কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে ডোমার সদর ইউনিয়নের বড় রাউতা মডেল স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ডোমার সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলামের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ডোমার উপজেলা বিএনপির সাবেক সদস্য রেজওয়ানুল করিম সাজি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লোকমান হোসেন লাভলু এবং উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও ডোমার পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব আল আকাশ। সঞ্চালনা করেন তারেক জিয়া সাইবার ফোর্স ডোমার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিশাদ ইসলাম।
কর্মসূচিতে শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে ১০০টি বনজ ও ফলজ গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষার পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন