আজকের ডোমার

ডোমার

ডোমারে ট্রেনের যাত্রাবিরতি ও ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে অবরোধ

সংগৃহীত

নীলফামারীর ডোমারে মিরজাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর, বরেন্দ্র ও রূপসা এক্সপ্রেসের যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেললাইন অবরোধ করেছেন এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ রেলস্টেশন চত্বরে এ কর্মসূচি শুরু হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। অবরোধের কারণে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি চিলাহাটিতে এবং রূপসা এক্সপ্রেস ডোমার স্টেশনে আটকে থাকে।

এসময় মানববন্ধনে অংশ নেওয়া রহমত আলী বলেন, মিরজাগঞ্জ রেলস্টেশনটি আশপাশের পাঁচ-ছয়টি ইউনিয়নের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। ব্যবসায়ীরাও এ স্টেশন ব্যবহার করে দূর-দূরান্তে মালামাল পরিবহন করেন। বর্তমানে যে ট্রেনগুলো থামে, সেগুলো ২ নম্বর লাইনে দাঁড়ানোয় নিচ থেকে ঝুলে ট্রেনে উঠতে হয়। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। তাই ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবি জানান তিনি।

মো. হেলাল বলেন, একসময় এ স্টেশনে তিন-চারটি ট্রেনের যাত্রাবিরতি ছিল। সকালে ও বিকেলে ট্রেন থামত। এখন সেই সুবিধা আর নেই। তিতুমীর, বরেন্দ্র ও রূপসা এক্সপ্রেসের যাত্রাবিরতির পাশাপাশি ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবি জানান তিনি।

এ বিষয়ে ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার রুবেল ইসলাম বাবু বলেন, রূপসা ট্রেনটি সকাল ৬টা থেকে স্টেশনে দাঁড়িয়ে আছে। তিনি বিষয়টি জানতে পেরেছেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ডোমারে ট্রেনের যাত্রাবিরতি ও ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে অবরোধ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমারে মিরজাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর, বরেন্দ্র ও রূপসা এক্সপ্রেসের যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেললাইন অবরোধ করেছেন এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ রেলস্টেশন চত্বরে এ কর্মসূচি শুরু হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। অবরোধের কারণে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি চিলাহাটিতে এবং রূপসা এক্সপ্রেস ডোমার স্টেশনে আটকে থাকে।

এসময় মানববন্ধনে অংশ নেওয়া রহমত আলী বলেন, মিরজাগঞ্জ রেলস্টেশনটি আশপাশের পাঁচ-ছয়টি ইউনিয়নের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। ব্যবসায়ীরাও এ স্টেশন ব্যবহার করে দূর-দূরান্তে মালামাল পরিবহন করেন। বর্তমানে যে ট্রেনগুলো থামে, সেগুলো ২ নম্বর লাইনে দাঁড়ানোয় নিচ থেকে ঝুলে ট্রেনে উঠতে হয়। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। তাই ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবি জানান তিনি।

মো. হেলাল বলেন, একসময় এ স্টেশনে তিন-চারটি ট্রেনের যাত্রাবিরতি ছিল। সকালে ও বিকেলে ট্রেন থামত। এখন সেই সুবিধা আর নেই। তিতুমীর, বরেন্দ্র ও রূপসা এক্সপ্রেসের যাত্রাবিরতির পাশাপাশি ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবি জানান তিনি।

এ বিষয়ে ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার রুবেল ইসলাম বাবু বলেন, রূপসা ট্রেনটি সকাল ৬টা থেকে স্টেশনে দাঁড়িয়ে আছে। তিনি বিষয়টি জানতে পেরেছেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

আজকের ডোমার

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার