নীলফামারীর ডোমার পৌরসভার চাকধাপাড়া এলাকায় সাহা পরিবারের ব্যক্তিগত উদ্যোগে পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। পারিবারিক উদ্যোগে আয়োজিত এ পূজাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
এবারের দুর্গোৎসবের আয়োজক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রংলাল সাহার মেয়ে তুলি সাহা। সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন দ্বীপ সাহা। তাঁদের নেতৃত্বে পরিবারের সদস্যরা পূজার আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত রয়েছেন।
সভাপতি তুলি সাহা বলেন, “নিজেদের ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার পাশাপাশি সবার অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্যাপন করাই আমাদের লক্ষ্য। পঞ্চমবারের মতো এ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। প্রশাসন সহ সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে প্রতিবছর এ ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”
সাধারণ সম্পাদক দীপ সাহা বলেন, “সাহা পরিবারের ব্যক্তিগত উদ্যোগে এ পূজার আয়োজন করা হলেও আমরা চাই, এটি সবার উৎসবে পরিণত হোক। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক, এটাই আমাদের প্রত্যাশা।”
পারিবারিক উদ্যোগে পঞ্চমবারের মতো আয়োজিত এ দুর্গোৎসবের মধ্য দিয়ে ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার পাশাপাশি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে। এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন