আজকের ডোমার

ডোমার

ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে এমপির সহযোগীতা

নীলফামারীর ডোমার সদর ইউনিয়নের মাঝাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে খাদ্য ও রান্নার সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন নীলফামারী-১ আসনের এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তার। 

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শন করেন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নীলফামারী সহর আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সদর ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার আহমাদুল হক মানিক, সেক্রেটারি ও গোমনাতি ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রবিউল আলম, সহকারী সেক্রেটারি মো. সোহেল রানা, সাবেক উপজেলা সেক্রেটারি হাফেজ আব্দুল হক, সদর ইউনিয়ন আমীর মো. নুরুজ্জামান সহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, 'ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এটি কোনো দান বা দয়া নয়। আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ভাইবোনদের জন্য উপহার। আজকের এই সহযোগীতা আমাদের দলের পক্ষ থেকে আমি চেষ্টা করবো সরকারি সহযোগীতা এনে পরিবার গুলোর পাশে দাঁড়ানোর।'

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে এমপির সহযোগীতা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার সদর ইউনিয়নের মাঝাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে খাদ্য ও রান্নার সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন নীলফামারী-১ আসনের এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তার। 

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শন করেন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নীলফামারী সহর আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সদর ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার আহমাদুল হক মানিক, সেক্রেটারি ও গোমনাতি ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রবিউল আলম, সহকারী সেক্রেটারি মো. সোহেল রানা, সাবেক উপজেলা সেক্রেটারি হাফেজ আব্দুল হক, সদর ইউনিয়ন আমীর মো. নুরুজ্জামান সহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, 'ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এটি কোনো দান বা দয়া নয়। আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ভাইবোনদের জন্য উপহার। আজকের এই সহযোগীতা আমাদের দলের পক্ষ থেকে আমি চেষ্টা করবো সরকারি সহযোগীতা এনে পরিবার গুলোর পাশে দাঁড়ানোর।'

আজকের ডোমার

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার