আজকের ডোমার

ডোমার

জাতিসংঘের ‘হিউম্যানিটারিয়ান ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করলেন ডোমারের মোঃ ইছা

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘হিউম্যানিটারিয়ান ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন নীলফামারীর ডোমার উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষণের সাধারণ সম্পাদক মোঃ ইছা আলী।

তাঁকে এ সম্মাননা প্রদান করেছে ‘United Nations International Peace Committee’। শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে রাজধানীর গুলশানে অবস্থিত দ্য ওয়েস্টিন ঢাকা (The Westin Dhaka)-তে আয়োজিত ‘গ্লোবাল এসডিজি সামিট অ্যান্ড কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

‘Let's unite for a better tomorrow’ এবং ‘Leave no one behind’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে ৩০টিরও বেশি দেশের প্রতিনিধি, হাইকমিশনার, রাষ্ট্রদূত, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন, মানবিক কার্যক্রম, আন্তর্জাতিক যোগাযোগ ও তরুণ নেতৃত্বের বিকাশ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

মোঃ ইছা আলীর এ অর্জন ডোমার উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। তাঁর এ সম্মাননা অন্বেষণের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

উল্লেখ্য, অন্বেষণ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি নীলফামারী জেলার ডোমার উপজেলা জুড়ে শিক্ষা, সচেতনতা, মানবিক সহায়তা ও বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির স্লোগান— ‘মানুষ স্বপ্ন দেখে, আমরা স্বপ্ন দেখি মানবিক সমাজ বিনির্মাণের।’

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

জাতিসংঘের ‘হিউম্যানিটারিয়ান ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করলেন ডোমারের মোঃ ইছা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘হিউম্যানিটারিয়ান ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন নীলফামারীর ডোমার উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষণের সাধারণ সম্পাদক মোঃ ইছা আলী।

তাঁকে এ সম্মাননা প্রদান করেছে ‘United Nations International Peace Committee’। শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে রাজধানীর গুলশানে অবস্থিত দ্য ওয়েস্টিন ঢাকা (The Westin Dhaka)-তে আয়োজিত ‘গ্লোবাল এসডিজি সামিট অ্যান্ড কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

‘Let's unite for a better tomorrow’ এবং ‘Leave no one behind’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে ৩০টিরও বেশি দেশের প্রতিনিধি, হাইকমিশনার, রাষ্ট্রদূত, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন, মানবিক কার্যক্রম, আন্তর্জাতিক যোগাযোগ ও তরুণ নেতৃত্বের বিকাশ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

মোঃ ইছা আলীর এ অর্জন ডোমার উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। তাঁর এ সম্মাননা অন্বেষণের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

উল্লেখ্য, অন্বেষণ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি নীলফামারী জেলার ডোমার উপজেলা জুড়ে শিক্ষা, সচেতনতা, মানবিক সহায়তা ও বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির স্লোগান— ‘মানুষ স্বপ্ন দেখে, আমরা স্বপ্ন দেখি মানবিক সমাজ বিনির্মাণের।’

আজকের ডোমার

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার