আজকের ডোমার

ডোমার

ডোমারে শিখর ছোঁয়া মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি-আজকের ডোমার

শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে নীলফামারীর ডোমারে 'শিখর ছোঁয়া মেধা বৃত্তি (Summit Scholarship)-২০২৬' পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) ডোমার পৌরসভার সাহাপাড়ায় অবস্থিত ক্যাডেট কেয়ার হোমের উদ্যোগে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী নুর মোহাম্মদ শিফাত বলে, "মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত। এ পরীক্ষার মাধ্যমে নিজের মেধা যাচাই করার সুযোগ পেয়েছি। ভালো ফলাফল করে বৃত্তি অর্জন করতে চাই।"

আরেক শিক্ষার্থী ফাহিম ইসলাম বলে, "এ ধরনের বৃত্তি পরীক্ষা আমাদের জন্য আনন্দের পাশাপাশি অনুপ্রেরণারও। এখানে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান ও মেধা যাচাই করতে পারছি। ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করতে চাই।"

অভিভাবক আসাদুজ্জামান আসাদ বলেন, "এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ তৈরি হবে। আমরা চাই, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকুক।"

ক্যাডেট কেয়ার হোমের পরিচালক ওম প্রকাশ বর্মণ বলেন, "শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং মেধার যথাযথ মূল্যায়নের লক্ষ্যেই আমাদের এ আয়োজন। আমরা চাই, শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখুক। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।"

আপনার মতামত লিখুন

আজকের ডোমার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ডোমারে শিখর ছোঁয়া মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার