উত্তরের জেলা নীলফামারীর অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা ডোমার। সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যময় সংস্কৃতি, শিক্ষা, কৃষি এবং প্রাণবন্ত জনজীবনের জন্য ডোমার দীর্ঘদিন ধরেই আলাদা পরিচিতি বহন করে আসছে।
স্থানীয় মানুষের জীবনঘনিষ্ঠ নানা ঘটনা, সমস্যা-সম্ভাবনা ও উন্নয়ন কর্মকান্ডকে তুলে ধরার লক্ষ্য নিয়ে দেড় বছর আগে যাত্রা শুরু করেছিল মাল্টিমিডিয়া ভিত্তিক নিউজ প্ল্যাটফর্ম 'আজকের ডোমার'।
শুরু থেকেই উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, শিক্ষা, সামাজিক কার্যক্রম, উন্নয়ন, খেলাধুলা এবং নিয়মিত ঘটনাপ্রবাহকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করে আসছিল প্ল্যাটফর্মটি। অনলাইন সংবাদ পরিবেশনের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই স্থানীয় মানুষের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয় 'আজকের ডোমার'।
সময়ের চাহিদা ও পাঠকের আগ্রহের কথা বিবেচনায় নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ অনলাইন নিউজ পোর্টাল হিসেবে যাত্রা শুরু করলো 'আজকের ডোমার'।
নতুন এই পোর্টালের মাধ্যমে আরও দ্রুত, নিরপেক্ষ ও তথ্যবহুল সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
'আজকের ডোমার' এর সম্পাদকমণ্ডলী আশা প্রকাশ করেন, উপজেলার মানুষের ভালোবাসা, সহযোগিতা ও পরামর্শ নিয়ে পোর্টালটি ভবিষ্যতে ডোমারের একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন