নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় শাহজাহান আলী (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (১৭ আগস্ট) সকালে ডোমার-জলঢাকা সড়কের তিনবট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান ডিমলা উপজেলা সদরের রামডাঙ্গা এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। আহতরা হলেন ডিমলার রামডাঙ্গা এলাকার লোকমান হোসেন (৪৫) এবং জলঢাকা উপজেলার শিমুলবাড়ি এলাকার রাবিয়াল হোসেন। তারা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে তিনজন একটি মোটরসাইকেলে করে তিনবট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গরু বহনকারী একটি ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক শাহজাহান আলীকে মৃত ঘোষণা করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন