আজকের ডোমার

আর্কাইভ দেখুন

দুই কন্যা ও অসুস্থ ১১ মাসের সন্তানকে নিয়ে বেঁচে থাকার আকুতি

দুই কন্যা ও অসুস্থ ১১ মাসের সন্তানকে নিয়ে বেঁচে থাকার আকুতি

নীলফামারীর ডোমার উপজেলার ১ নং ভোগডাবুরী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গোসাইগঞ্জ-শব্দিগঞ্জ ঈদগাহ মাঠ সংলগ্ন সরকারি জায়গায় বসবাস করেন ছকিনা খাতুন। স্বামী মাছুম বিল্লাহ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তিনি অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকায় স্ত্রী-সন্তানদের দেখাশোনা ও পরিবারের খোঁজখবর রাখতে পারেন না বলে জানান ছকিনা।দুই মেয়ে মারুফা (১২) ও মুনতাহা (০৫) এবং ১১ মাসের অসুস্থ ছেলে মোস্তাফিজুর রহমান মারুফকে নিয়ে চরম কষ্টে দিন কাটছে তার। কখনো খাবার জোটে, আবার কখনো না খেয়েই দিন পার করতে হয় বলে জানান তিনি।ছকিনা খাতুন জানান, তার ১১ মাসের ছেলে জন্মের সময় মাথায় আঘাত পাওয়ার পর থেকেই শারীরিক সমস্যায় ভুগছে। শিশুটির মাথা সবসময় পেছনের দিকে ঝুলে থাকে। জন্মের পর রংপুরে প্রায় এক মাস চিকিৎসা করানো হলেও দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ এখন তার পরিবারের নেই।ছকিনা বেগম আরোও জানান, বাবার বাড়ি থেকে সামান্য সহযোগিতা পেয়েই কোনোভাবে সন্তানদের নিয়ে দিন পার করছেন তিনি। কখনো আবার না খেয়েই দিন পার করেন। স্বামী পাশে না থাকায় সন্তানদের চিকিৎসা ও সংসারের খরচ চালানো তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।ছকিনার ভাই জানান, তার বোনের স্বামী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন এবং অধিকাংশ সময় বাড়িতে থাকেন না। ফলে বোন ও তার সন্তানদের দেখাশোনার দায়িত্ব বাবার পরিবারকেই নিতে হচ্ছে। কিন্তু তারাও দরিদ্র হওয়ায় নিয়মিত সহযোগিতা করা সম্ভব হচ্ছে না।প্রতিবেশীরাও কয়েকজন জানান, ছকিনা বেগম ও তার সন্তানরা মানবেতর জীবনযাপন করছেন। তারা ছকিনা বেগমের অসুস্থ শিশুর চিকিৎসা এবং পরিবারের পাশে দাঁড়াতে সরকার ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার সালে সাঈদ তন্বী জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমত যেটা সাহায্য করা যায় সেটা করার চেষ্টা করব।

একাধিক মাদক মামলার আসামির মুক্তির দাবিতে বিক্ষোভ, আটক ১০-১২

একাধিক মাদক মামলার আসামির মুক্তির দাবিতে বিক্ষোভ, আটক ১০-১২

নীলফামারীর ডিমলা উপজেলার একাধিক মাদক মামলার আসামি মো. সুজন ইসলামের মুক্তির দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন তাঁর স্বজন ও কয়েকজন সমর্থক। শনিবার বিকেলে নীলফামারী শহরে এ ঘটনায় পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে ১০ থেকে ১২ জনকে আটক করেছে বলে জানা গেছে। আটক ব্যক্তিদের নীলফামারী সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলার পূর্ব দোহলপাড়া এলাকার মো. সুজন ইসলাম সম্প্রতি একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাঁর মুক্তির দাবিতে শনিবার বিকেলে কয়েকজন স্বজন ও সমর্থক এসপি কার্যালয়ের সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁরা সেখানে বিক্ষোভ শুরু করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের সরে যেতে পুলিশ অনুরোধ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে নীলফামারী সদর থানায় নেওয়া হয়।আটক ব্যক্তিদের মধ্যে মঞ্জু, সামিউল ইসলাম হাফেজ, ছোয়াদ ও আবু সামার নাম জানা গেছে। এ ছাড়া আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশের নথি অনুযায়ী, সুজন ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নীলফামারী সদর ও ঢাকার দারুস সালাম থানায় একাধিক মামলা রয়েছে। নথিতে ২০১৮ ও ২০২১ সালে নীলফামারী সদর থানায় এবং ২০২১ সালে ঢাকার দারুস সালাম থানায় করা মামলার তথ্য রয়েছে। এসব মামলার মধ্যে একটি মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়ার তথ্যও রয়েছে।সম্প্রতি এসব মামলার একটি ঘটনায় সুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে হাজির করা হলে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়। এর পর তাঁর মুক্তির দাবিতে স্বজন ও সমর্থকেরা এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।সুজনের স্বজনদের দাবি, তাঁকে মাদক মামলায় অন্যায়ভাবে জড়ানো হয়েছে। তাঁদের অভিযোগ, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হলে সুজনের বিষয়ে সত্যতা বেরিয়ে আসবে। তাঁরা তাঁর মুক্তির দাবি জানান।তবে পুলিশের নথিতে সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলার তথ্য রয়েছে। এসব মামলায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা বা দায়-দায়িত্ব নির্ধারণের বিষয়টি আদালতের বিচারাধীন।এদিকে, এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভের ঘটনায় আটক ব্যক্তিদের বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়েছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, আটক ব্যক্তিদের সদর থানায় নিয়ে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুই কন্যা ও অসুস্থ ১১ মাসের সন্তানকে নিয়ে বেঁচে থাকার আকুতি

দুই কন্যা ও অসুস্থ ১১ মাসের সন্তানকে নিয়ে বেঁচে থাকার আকুতি

একাধিক মাদক মামলার আসামির মুক্তির দাবিতে বিক্ষোভ, আটক ১০-১২

একাধিক মাদক মামলার আসামির মুক্তির দাবিতে বিক্ষোভ, আটক ১০-১২

বামুনিয়ায় ছাত্রদলনেতা রাকিবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

বামুনিয়ায় ছাত্রদলনেতা রাকিবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

ডিমলায় কাঁঠালগাছের গায়ে ‘আল্লাহু’ নামের মতো দাগ, এলাকায় চাঞ্চল্য

ডিমলায় কাঁঠালগাছের গায়ে ‘আল্লাহু’ নামের মতো দাগ, এলাকায় চাঞ্চল্য

চিলাহাটিতে কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে পুলিশের মতবিনিময় সভা

চিলাহাটিতে কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে পুলিশের মতবিনিময় সভা

ডোমার উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

ডোমার উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

নীলফামারীতে ডেঙ্গু রোগীদের চাপ বাড়ছে, তীব্র দুর্গন্ধে চলছে চিকিৎসা

নীলফামারীতে ডেঙ্গু রোগীদের চাপ বাড়ছে, তীব্র দুর্গন্ধে চলছে চিকিৎসা

বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও দপ্তরির বিরুদ্ধে হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ

বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও দপ্তরির বিরুদ্ধে হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ

আগাম আলুতে বড় বিনিয়োগ, ভালো দামের আশায় ঝুঁকি নিচ্ছেন কৃষকেরা

আগাম আলুতে বড় বিনিয়োগ, ভালো দামের আশায় ঝুঁকি নিচ্ছেন কৃষকেরা

ডোমারে ছাত্রদল নেতা রাকিবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

ডোমারে ছাত্রদল নেতা রাকিবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ